ধোবাউড়ায় ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের সীমান্তবর্তী ধোবাউড়া থানার পুলিশের অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (০৪ অক্টোবর) শনিবার রাত ০০.২৫ ঘটিকার দিকে থানাধীন ঘোষগাঁও ইউনিয়নের পান্ডাপাড়া সাকিনস্থ ঈদগাহ মাঠের উত্তর পাশে ধোবাউড়া থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এরশাদুল হক (৪৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

পরে মাদক কারবারির বিরুদ্ধে ধোবাউড়া থানার মামলা নং-০২, তাং-০৪/১০/২০২৫, ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করা হয়।