৬ দফা দাবিতে ভূঞাপুরে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫ টাঙ্গাইল প্রতিনিধিঃ ১৪ তম গ্রেডসহ ৬ দফা দাবীতে টাঙ্গাইলের ভূঞাপুরে স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি পালন করছেন তারা। জানা যায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইসহ তৃণমূল পর্যায়ে সেবার কাজে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের দাবীকৃত নিয়োগ বিধি সংশোধন ইন-সার্ভিস ট্রেনিং ১৪ তম গ্রেড আপগ্রেডেশন সহ ৬দফা দাবি বাস্তবায়ন এর লক্ষ্যে ইপিআই আসন্ন টিসিভি টিকাদান ক্যাম্পেইনসহ সকল কার্যক্রম বর্জন করে অনির্দিষ্টকালের জন্য কর্ম বিরতি পালন করেন বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন ভূঞাপুর টাঙ্গাইল। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: