চট্টগ্রামে শো-রুমে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম নগরীর ডবল মুরিং থানার ঈঁদগা কাঁচা রাস্তার মোড়স্থ এলাকায় সিঙ্গার শো-রুমে হামলার ভাঙচুরের অভিযোগ তুলেন মোঃ আবু তাহের।এছাড়াও তিনি মো: সুমন, বেলাল নামে কিছু ব্যক্তির বিরুদ্ধে এই বিষয়ে আজ মঙ্গলবার সকালে তার ব্যবসা প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী এই ব্যবসায়ী।

এ সময় তিনি অভিযুক্তদের বিরুদ্ধে ডবল মুরিং থানায় একটি মামলা দায়ের করেন বলে জানান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বিবাদী সুমন সিঙ্গার শো-রুম থেকে পহেলা জানুয়ারি কিস্তিতে একটি ওয়াশিং মেশিন ক্রয় করে।

এরপর কিস্তির সম্পূর্ণ টাকা পরিশোধ না করে গত ২৮ সেপ্টেম্বর দুপুরে নতুন করে পুনরায় কিস্তিতে পণ্য কিনতে চাইলে শো-রুমের দায়িত্বরত ম্যানেজার তার নিকট পণ্য বিক্রি করতে আপত্তি জানায়।

এছাড়াও পূর্বের বকেয়া টাকা পরিশোধ জন্য বললে তারা উত্তেজিত হয়ে ম্যানেজারকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ভাঙচুর ও মারধর কথা জানান এই সময় ভুক্তভোগী আবু তাহের প্রশাসনের কাছে সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।