বরিশালে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৫ বরিশাল প্রতিনিধিঃ “এসো দেশ বদলাই পৃথিবী এসো বদলাই” এই স্লোগান বাস্তবায়ন ও তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত “জেলা প্রশাসক গোল্ড কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৭ অক্টোবর বিকেল ৩ টায় কবি জীবন-আনন্দ দাস স্টেডিয়ামের আউটডোর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো: রায়হান কাওসার। জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন’র সভাপতিত্বে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম, বিএমপি কমিশনার মো: শফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক লুচিকান্ত হাজংসহ অন্যান্যরা। পুরো টুর্নামেন্টে হান্ডাহান্ডি লড়াই করে ফাইনালে বরিশাল সিটি একাদশ বনাম উজিরপুর উপজোলা একাদশ মুখোমুখি হয়। আজ চূড়ান্ত খেলায় ২-০ গোলে বরিশাল সিটি জয়লাভ করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে সনদ, ক্রেস্ট, মেডেলসহ পুরস্কার বিতরণ করেন আগত অতিথিরা। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: