সাংবিধানিক অনুযায়ী তালিকায় শাপলা না থাকায় তা দেয়া যাচ্ছেনা- ইসি আনোয়ারুল ইসলাম

প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫

সিলেট প্রতিনিধিঃ

সাংবিধানিক আইন ও বিধি অনুযায়ী প্রতীকের তালিকায় শাপলা না থাকায় তা দেয়া যাচ্ছে না বলে মন্তব্য করেছেন ইসি আনোয়ারুল ইসলাম।

রোববার(১৯ অক্টোবর) সকালে সিলেট পুলিশ লাইনসে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে আয়োজিত প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি আরো বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে না হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে তিনি বলেন, অতীতের মতো নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। পাশাপাশি বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না বলেও জানান তিনি।