মহামতি গৌতম বুদ্ধ কখনো যুদ্ধকে সমর্থন দেননি- রুবেল বড়ুয়া প্রকাশিত: ৬:২৫ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০২৫ চট্টগ্রাম প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া বলেছেন – মহামতি গৌতম বুদ্ধ কখনো যুদ্ধকে সমর্থন করেননি, তাই তিনি “অহিংসা পরম ধর্ম” নীতিতে বহুজন সুখায়-বহুজন হিতায় কামনায় বৌদ্ধ ধর্ম প্রচার করেছেন। তাই বহুজন সুখায় ও হিতের জন্য আমাদেরকে কাজ করতে হবে। এজন্য সকলকে মহামতি গৌতম বুদ্ধের আদর্শে উজ্জীবিত হয়ে জীবন যাপন করতে হবে। তিনি (১৯ অক্টোবর) রবিবার বিকালে বোয়ালখালী উপজেলার ৮ নং শ্রীপুর -খরণদ্বীপ ইউনিয়নের ঐতিহ্যবাহী জ্যৈষ্ঠপুরা শাক্যমুনি বিহারের দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখতে গিয়ে উল্লেখিত কথাগুলো বলেন। করল সুমঙ্গল বিহারের অধ্যক্ষ ভদন্ত সোমানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উদ্বোধক ছিলেন-জ্যৈষ্ঠপুরা শাক্যমুনি বিহারের অধ্যক্ষ ভদন্ত জিনানন্দ মহাস্থবির। আশির্বাদক ছিলেন- ভদন্ত প্রজ্ঞাসার মহাস্থবির, ভদন্ত পি লোকানন্দ মহাস্থবির, ভদন্ত শরণসেন মহাস্থবির, ভদন্ত জিনরতন মহাস্থবির, ভদন্ত জিনপ্রিয় মহাস্থবির। প্রধান জ্ঞাতি ছিলেন চট্টগ্রাম বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রের পরিচালক ভদন্ত বোধিমিত্র মহাস্থবির। বিহারের উপাধ্যক্ষ ভদন্ত রত্নপ্রিয় ভিক্ষুর সাবলিল উপস্থাপনায় এতে মূখ্য আলোচ্যক ছিলেন উত্তর হাসিমপুর বন বিহারের অধ্যক্ষ প্রজ্ঞানন্দ থের। ধর্মদেশক ছিলেন- ভদন্ত শুভানন্দ থেরো, ভদন্ত দীপানন্দ থেরো, ভদন্ত সুৃমনশ্রী ভিক্ষু। অবসরপ্রাপ্ত পুলিশ খোকন বড়ুয়ার পঞ্চশীল প্রার্থণায় অনুষ্ঠিত দানোত্তম কঠিন চীবরে এতে বিশেষ অতিথি ছিলেন- দানশীল ব্যক্তি কমল বড়ুয়া, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধীর বড়ুয়া, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক ডা: মিহির বরণ বড়ুয়া। সভাশেষে বিশ্বশান্তি কামনায় প্রদীপ পূজা-ফানুস উত্তোলন ও বুদ্ধ সংকীর্তন পরিবেশিত হয়। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: