ভাঙ্গুড়ায় পূর্ব শত্রুতার জেরে খেলার মাঠে যুবককে ছুরিকাঘাত প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫ ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে আল ইমরান সজিব (২৫) নামের এক যুবককে ছুরিকাঘাতে গুরুতর আহত করেছে । মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার খানমরিচ ইউনিয়নের জয়রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায় জয়রামপুর কবরস্থানে পাশে খেলার মাঠে খেলা শেষে বাড়ি ফেরার পথে একই গ্রামের মকবুলের ছেলে মো.নাফিস (২৪) শ্রীপুর সিদ্দিককের ছেলে মো. মনিরুল (২০)ও জয়রামপুর গ্রামের মো.রানু হোসেনের ছেলে মো. নাইম(২১) পূর্ব বিরোধীতার জেরে তর্ক বিতর্ক চলছিলো। এমন সময় হঠাৎ করে নাফিস ও তার সহযোগীরা মিলে ছুরি মেরে পালিয়ে যায়।আহত সজিবকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এবিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: