নরসিংদীতে পুলিশের পোশাকে ডাকাতিকালে তিন ডাকাত আটক প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৫ নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর সদর উপজেলার মাধবদীর ডাঙ্গা এলাকায় পুলিশের পোশাক পরে ডাকাতিকালে জনতার সহযোগিতায় ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছেন মাধবদী থানা পুলিশ। বুধবার(২২ অক্টোবর)ভোর রাতে মাধবদী থানা এলাকার পাঁচদোনা টু ডাঙ্গা রোডের আমদিয়া বাজার সংলগ্ন টাওয়াদি ব্রিজের উপর এ ঘটনা ঘটে। এবিষয়ে মাধবদী থানার অফিসার্স ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান ভোর রাতে একদল ডাকাত পুলিশ সদস্য পরিচয় দিয়ে টাওয়াদি ব্রিজ এলাকায় ডাকাতির করছে। এ খবর পেয়ে মাধবদী থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম এর দিকনির্দেশনায় এস আই মোঃ আল আমিন ও এস আই মিজানুর রহমান এর নেতৃত্বে মাধবদী থানা পুলিশ এর টিম দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে জনতার যৌথ সহযোগিতায় তিনজন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেপ্তারকৃতরা হলেন- আরিফুল ইসলাম আরিফ (৩৩) ও আলমগীর হোসেন (৩২) এবং মোঃ শামীম (৩৬)। এসময় গ্রেফতারকৃতদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ৩টি চাকু,দুইটি পুলিশ এর রিফলেক্টিং ভেস্ট,দুইটি মোবাইল ফোন,ডাকাতিতে ব্যবহৃত ১টি সিএনজি এবং লুট করা ১,২০০ টাকা। এছাড়াও গ্রেফতার কৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাই সহ বিভিন্ন মামলা রয়েছে। মাধবদী থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, এটি ছিল পরিকল্পিত ডাকাতির চেষ্টাকালে অভিযান পরিচালনা করে ডাকাতিতে ব্যবহৃত সামগ্রীসহ তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া রযেছে। তিনি আরো বলেন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি মাধবদী থানা এরিয়ার ভিতরে যে কোন অপরাধ মূলক কর্মকান্ড করিতে না পারে সেদিকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। অপরাধী যেই হোক না কেন মাধবদী থানা এলাকায় অপরাধ করে কেউ পার পাওয়ার কোন সুযোগ নেই। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: