কুমিল্লায় বিজিবির অভিযানে ৫ কোটি ৭০ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্বার

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫

বুড়িচং(কুমিল্লা)প্রতিনিধিঃ

কুমিল্লার বুড়িচং সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে প্রায় ৫ কোটি ৭০ লাখ ৭১ হাজার টাকার ভারতীয় অবৈধ পণ্য উদ্বার করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০- বিজিবি)।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোর থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এই অভিযানে ১ কোটি ১৯ লাখ ৯১ হাজার টাকার ভারতীয় উন্নত মানের শাড়ি ও থ্রি-পিস এবং ৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় চশমা জব্দ করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি বলেন
সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি সীমান্ত নিরাপত্তা ও জনআস্থার প্রতীক হয়ে কাজ করছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

জব্দ করা পণ্যসমূহের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।