জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির বিষাক্ত লায়নফিশ প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫ পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুর উপকূলে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির এক বিষাক্ত সামুদ্রিক মাছ লায়নফিশ। স্থানীয়ভাবে এ মাছটি বাঘা মাছ বা রাওয়া মাছ নামে পরিচিত। সোমবার (৩ নভেম্বর) সকালে মহিপুর মৎস্য বন্দরের মুন্নী মৎস্য আড়তে মাছটি আনা হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। অনেকে বিরল এ মাছটি এক নজর দেখতে ভিড় জমায়। লায়নফিশ সাধারণত ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের উষ্ণ অঞ্চলে পাওয়া যায়। এর দেহে থাকা কাঁটায় বিষ থাকে, যা মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এ মাছ সাধারণত গভীর সমুদ্রে বসবাস করে, তাই উপকূলে ধরা পড়া বিরল ঘটনা। Download News PhotoCard SHARES বিচিত্র-সংবাদ বিষয়: