ধামরাইয়ের ওভারব্রিজের নিচ থেকে ৭০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫ ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শনিবার(৮ নভেম্বর) রাতে ধামরাই উপজেলার সুতিপাড়া ওভারব্রিজের নিচ থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন— শাহাদাত হোসেন (২৪), পিতা দিদার মিয়া, সাং— সূয়াপুর দক্ষিণ পাড়া; এবং মো. সোহাগ মিয়া (২৩), পিতা মুরতুজ মিয়া, সাং— সূয়াপুর দক্ষিণ পাড়া। ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) কাওসার সুলতান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মাদকবিরোধী অভিযানে নিয়মিত তৎপর রয়েছে পুলিশ। সমাজ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: