পূর্ব শত্রুতার জেরে এক দম্পতিকে পিটিয়ে রক্তাক্ত জখম!

প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৫

স্টাফ রিপোর্টার

নবীগঞ্জ উপজেলার ৬নং কুর্শি ইউনিয়নের ১নং ওয়ার্ডের হালিতলা মাজপাড়ায় পূর্ব বিরোধের জেরে এক দম্পতিকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের সময়।
আহতরা হলেন- গোলাপ মিয়া (৫০) এবং তার স্ত্রী আফিয়া বেগম (৪৫)।

আহত গোলাপ মিয়া জানান, “তাদের বিরুদ্ধে আমার স্ত্রীর দায়ের করা একটি মামলায় মোট ৫ জন আসামি ছিল। এর মধ্যে দুইজন গ্রেফতার হয় এবং তিনজন জামিনে বের হয়। সেই মামলার সূত্র ধরে আমাদের পরিবারকে বারবার হুমকি দেওয়া হতো।

এর ধারাবাহিকতায় মামলার আসামিদের নির্দেশে আজিজুল ও তার স্ত্রী রুমি বেগম এবং কাজল আমাদের ওপর অতর্কিতে হামলা চালিয়ে বেদম মারধর করে গুরুতর আহত করে।”
মারধরে আহত দম্পতি নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।