আলফাডাঙ্গায় ডেসওয়ার উদ্যোগে সশস্ত্র বাহিনী দিবস পালন প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৫ আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ডিফেন্স এক্স-সোলজারস ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্টের উপজেলা শাখার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা সদর বাজারের কালিবাবু রোডে ডেসওয়া ট্রাস্টের সভাপতি সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা বাবুল ভূঁইয়ার বাসভবনের আঙিনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা বাবুল ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা কাজী সামচুর রহমান। তিনি সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা ও দেশ গঠনে অবসরপ্রাপ্ত সৈনিকদের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মো. ওয়াকিল উদ্দিন ও সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা। বক্তারা সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে প্রাক্তন সৈনিকদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন আরও শক্তিশালী করার আহ্বান জানান। সংগঠনটির সাধারণ সম্পাদক সার্জেন্ট মানোয়ার মিয়া ও কর্পোরাল কাজী মোশাররফ হোসেন যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। কর্পোরাল মো. শাহারিয়ার হোসেন ও সৈনিক মো. তরিকুল ইসলামসহ ডেসওয়ার বিভিন্ন সদস্যরাও আলোচনা সভায় বক্তব্য দেন। সার্জেন্ট মো. সাহেব আলী মোল্যা সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন। আলোচনা শেষে ডেসওয়ার সকল সদস্য আগামী দিনে তাদের সংগঠনকে আরও গতিশীল করতে এবং সকলে মিলেমিশে একে অপরের ভ্রাতৃত্ব বন্ধন অটুট ও শক্তিশালী রাখতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: