রায়গঞ্জে অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫ রায়গঞ্জ(প্রতিনিধি)সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গায় বিভিন্ন এলাকায় খুন, ধর্ষণ, চুরিসহ নানা রকম অপরাধ কর্মকান্ড বেড়েই চলেছে। রাত হলেই সলঙ্গা থানা সদর এলাকাবাসীর জনমনে ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সম্প্রতি থানার বিভিন্ন ইউনিয়নে একের পর এক কয়েকটি খুনের ঘটনায় সলঙ্গায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সাধারণ জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বেশ কিছুদিন হল থানা এলাকার বিভিন্ন স্থানে ঘটছে অপরাধমূলক কর্মকাণ্ড। ফলে রাত হলেই সবার মনে খুন / অপহরণ আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি খুন ও অপরাধমূলক ঘটনার মধ্যে ছিল, গত সেপ্টেম্বর মাসে ধুবিল ইউপির আমশড়া গ্রামের আব্দুস সাত্তারের চারটি গরু ও আব্দুল মালেকের ২ টি গরু চুরি হয়। থানায় জিডি করলেও আজ পর্যন্ত তার কোন কিছুই হয়নি। গত ১৪ সেপ্টেম্বর রাতে রামকৃষ্ণপুর ইউপির মাহমুদপুর গ্রামের কৃষক জিল্লুর রহমানের গোয়াল ঘরের ১০টি গরুই চুরি হয়। ঐ দিনই শোকে গরুর মালিক স্ট্রোক করে আজ পর্যন্ত সে ঘরে পড়ে আছে। ৬ সেপ্টেম্বরে অলিদহ গ্রামে আফরিন জাহান যুথি নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি নিয়ে গুঞ্জন চললেও পরে পরিবারের পক্ষ হতে আত্মহত্যা বলে জানানো হয়। অক্টোবরে এরান্দহ চার মাথায় শাজাহান আলীর ২ টি গরু চুরি হয়। অলিদহ গ্রামের অটো ভ্যান চালক আমিনুল ইসলাম গত ৫ আগস্ট জীবিকার তাগিদে বের হয়ে আর ফিরে আসেনি। গত ১৮ অক্টোবর পাশের চকনিহাল গ্রামের ডোবা থেকে হাড়-গোড় উদ্ধার করে পুলিশ। পরে আমিনুলের মা তার ছেলের প্যান্ট ও জামা দেখে মৃত দেহ সনাক্ত করে।গত ৮ অক্টোবর অজানা লোকের হাতে খুন ও ধর্ষিত হয় জীবনপুর গ্রামের জাকারিয়ার মেয়ে স্কুল ছাত্রী মিম (১৩)। আঙ্গারু এলাকা থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ১১ অক্টোবর ভোরে সলঙ্গা হাইস্কুল সংলগ্ন পুকুরে। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: