গাইবান্ধায় ছুরিকাঘাতে যুবক নিহত প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫ গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী এলাকায় মঙ্গলবার রাতে ছুরিকাঘাতে সৈকত মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সৈকত গাইবান্ধা পৌরসভার মাস্টারপাড়ার আলী আহাম্মেদের ছেলে। স্থানীয়রা জানান, রাতের কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা সৈকত মিয়ার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে হত্যার কারণ নিশ্চিত হওয়া না গেলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় একাধিক সূত্র দাবি করেছে, নিহত সৈকত দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ২/৩ বার জেল কারাগারে পাঠানোর হয়েছিল। এ তথ্যও পাওয়া গেছে। এলাকাবাসীর দাবি তার অত্যাচার ও অপকর্মের প্রতিবাদে আগেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছিল। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পেছনে মাদক সংক্রান্ত বিরোধসহ নানা কারণ থাকতে পারে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: