চট্টগ্রামে ভুয়া ডিবি পুলিশের পরিচয়ে অপহরণ ও ডাকাতি চক্রের চার সদস্য আটক প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫ চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামে ভুয়া ডিবি পুলিশের পরিচয়ে অপহরণ ও ডাকাতি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে সিএমপি’র ডবলমুরিং মডেল থানা পুলিশ। গত ১০ অক্টোবর ভোরে পাহাড়তলীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালক খুরশীদ আলমকে অপহরণ করে তার রিকশা ছিনিয়ে নেয় চক্রটি। ওসি মোঃ বাবুল আজাদের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রথমে আলমগীরকে গ্রেফতার করে পুলিশ। তার স্বীকারোক্তিতে আরও তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়। পরবর্তীতে বাবর আলী, সুমন ও মূল হোতা আবুল হাশেমকে গ্রেফতার করে পুলিশ। তাদের হেফাজত থেকে অপহরণের কাজে ব্যবহৃত নোহা মাইক্রোবাসও জব্দ করা হয়। পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে শহরে ডাকাতি ও অপহরণ চালিয়ে আসছিল। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: