চট্টগ্রামে যুবদল কর্মীকে গু’লি করে হ’ত্যা

প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের রাউজানে পারিবারিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মোহাম্মদ আলমগীর ওরফে আলম নামের এক যুবদল কর্মীকে গু’লি করে হ’ত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে পৌরসভার রশিদের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলম (৪৯) পূর্ব রাউজান সিদ্দিক চৌধুরীর পাড়ার আবদুস সাত্তারের ছেলে। তিনি যুবদলের কর্মী ছিলেন বলে জানিয়েছেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল।

এবিষয়ে ওসি মনিরুল বলেন, ‘একটি হত্যাকাণ্ড ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশ কাজ করছে। আমরা মাঠে আছি।

পুলিশ জানায়, স্থানীয় বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে আলমগীর নিহত হন। এ ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান চলছে। বিস্তারিত তদন্ত শেষে পলিশ পরবর্তীতে তথ্য জানাবে।