চট্টগ্রামের লোকালয়ে অজগর সাপ উদ্ধার, বনায়নে অবমুক্ত” প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫ পটিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি চট্টগ্রামের পটিয়ায় লোকালয় থেকে উদ্ধার হওয়া অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সোমবার(৬ অক্টোবর) দুপুরে পটিয়া সরকারি কলেজের সামনে রেইনট্রি গাছের উপর থেকে মনসা বাদামতল ভ্রাম্যমাণ বেদে পল্লীর সাপুড়ে বেলালের সহযোগিতায় বার্মিজ পাইতন জাতের আনুমানিক সাড়ে ৯ ফুট লম্বা ও ১৫ থেকে ১৬ কেজি ওজনের অজগর সাপটি ধরা হয়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপরে এসময় হাজারো উৎসুক জনতা সাপটি দেখতে ভিড় করে। এবিষয়ে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জ কর্মকর্তা এমদাদুল হক পূর্ব হাইদগাঁও রিজার্ভ ফরেস্টে সাপটি অবমুক্ত করা হয় বলে জানান। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: