চৌদ্দগ্রামের ফেলনায় ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫

চৌদ্দগ্রাম(কুমিল্লা)প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামের ফেলনায় ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আজ সোমবার(১০ নভেম্বর) বিকেল পাঁচটায় চৌদ্দগ্রাম বাজারে পশ্চিম পাশে ফেলনা গ্রামে একটা ইন্টার ডিস্ট্রিক্ট ট্রাক যাওয়ার সময় উল্টো দিক থেকে ছুটে আসা একটি অটোরিক্সা ও একটি সিএনজি আসার পথে বিপরীত দিক থেকে আগত ট্রাকটি সিএনজি এবং অটো দুইটির মুখোমুখি করে নিয়ে যায়।

ফলে অটো দুমড়ে মুছড়ে ছিটকে পড়ে যায় আর সি এনজেটি যাত্রী সহকারে ট্রাকের ভিতরে ঢুকে পড়ে। যার ফলে উপস্থিত ক্ষেত্রে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তার ৪০ মিনিট পরে পুলিশের রেকার বা ক্রান্টি আসে তখন সেনাবাহিনী পুলিশ বাহিনী এবং বিশেষ করে ফায়ার সার্ভিসের কর্মীদের অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে ট্রাকটি সরিয়ে তার নিচ থেকে সিএনজির লাশগুলোকে বের করা হয়।

প্রথমে একটি পুরুষের লাশ বের করা হয় পরবর্তীতে একটি মহিলার লাশ বের করা হয় যাদের এখন পর্যন্ত কোন পরিচয় পাওয়া যায়নি। এবং এই অবস্থায় প্রাথমিকভাবে উদ্ধার কাজ শেষ করে রাস্তাঘাট খালি করে দেয়া হয় এতে করে যা সাধারণ এবং গাড়িগুলো পুনরায় চলতে শুরু করে। চৌদ্দগ্রামের ই ত্রিমুখী সংঘর্ষে তিনটি লাশের কারণে এলাকায় শোকের মত বয়ে যায়।