ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ী এলাকায় অনুষ্ঠিত এই সভায় তিনি বক্তব্যের মাঝপথে দুর্বলতা অনুভব করেন। উপস্থিত নেতাকর্মীরা জানান, হঠাৎ তার কণ্ঠস্বর নিচু হয়ে আসে এবং শরীর কাঁপতে থাকে। তখন তিনি পাশে থাকা নেতাদের কাছে এগিয়ে আসতে অনুরোধ করেন এবং জানান—“একটু মাথা ঘুরছে।”

পরিস্থিতি সামান্য স্থিতিশীল হলে তিনি বলেন, কিছু হয়নি, আমি ভালো আছি।” পরে বসে থেকেই বক্তব্য শেষ করেন তিনি।
এসময় সভামঞ্চে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে রাখেন এবং পুরো সময় নিবিড়ভাবে সহায়তা করেন।

ঘটনার পর স্থানীয় নেতাকর্মী ও উপস্থিত জনতা তার দ্রুত সুস্থতা কামনা করেন।