দিনাজপুরে রাস্তার কাজ বন্ধ, খানা-খন্দে চরম ভোগান্তিতে এলাকাবাসী প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২৫ দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নের উত্তর কাদিপুর গ্রামের প্রধান সড়কের বেহাল দশায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার প্রকৌশল দপ্তরের অধিনে ৬ মাস আগে রাস্তাটি পাকা করনে খনন করা হয়। রাস্তাটির নির্মান কাজ ২ মাস থেকে বন্ধ থাকায় বেড়েছে জনদুর্ভোগ। সামান্য বৃষ্টিতে কাদা ও গর্তে রাস্তাটি ভরে যাওয়ায় চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও রোগীদের ভোগান্তির শেষ নেই। সড়কটির বেহাল দশায় আসন্ন আমন ধানের ফলন বাড়িতে নেওয়ায় শংকা প্রকাশ করেছেন এলাকাবাসী। তারা এ বেহাল দশা থেকে রক্ষা পেতে রাস্তাটি দ্রুত নির্মানে আনন্দ টিভির মাধ্যমে সংশ্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন। এবিষয়ে উপজেলা প্রকৌশলী আতাউর রহমান বলেছেন, জায়গা সংক্রান্ত জটিলতায় রাস্তার কাজটি বন্ধ ছিল।দ্রুতই কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: