দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: দিনাজপুরে দুদকের গণশুনানি প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫ দিনাজপুর প্রতিনিধিঃ “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকালে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের মাননীয় কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। প্রধান অতিথি বলেন, দুদকের নিয়ম অনুযায়ী আমাদের সবাইকে কাজ করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আক্তার হোসেন, মহাপরিচালক দূর্নীতি দমন কমিশন, মোহাম্মদ নুরুল হুদা পরিচালক দূর্নীতি দমন কমিশন রংপুর এবং মো. মারুফাত হুসাইন পুলিশ সুপার দিনাজপুর। গণশুনানিতে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন দিনাজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে জেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি এবং দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয় দিনাজপুরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। গ্রাহকের সূনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গণশুনানি অনুষ্ঠিত হয়।শেষে অংশগ্রহণকারীরা শপথ নেন — “সবাই মিলে শপথ করি, দুর্নীতিমুক্ত দেশ গড়ি।” Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: