“নিখোঁজ সাংবাদিককে হাত-পা বাঁধা অবস্থায় জীবিত উদ্ধার”

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, অক্টোবর ২৮, ২০২৫

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার হোমনায় সাংবাদিক দিদার পাঁচ দিন নিখোঁজ থাকার পরে হাত-পা বাঁধা অবস্থায় সাংবাদিক দিদার আহমেদকে চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি নির্জন জঙ্গল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এসময় স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় পুকুরপাড়ে পড়ে থাকতে দেখে হাইওয়ে ও থানা পুলিশের সহায়তায় মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে তাকে কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
জানা যায়, দৈনিক এই আমার দেশ পত্রিকার কার্ড তাহার নিকট থাকাতে পুলিশ এই কার্ড দিয়ে পত্রিকা অফিসে যোগাযোগ করার পরে এই আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এম হোসেন আহমেদ ঢাকা অফিসে জানান দিদারের সন্ধান পাওয়া গিয়েছে।

তার পরিবারকে খোঁজখবর দেয়ার জন্য, আমাকে দায়িত্ব প্রদান করেন সেই সাথে তিনি ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ ও মিরসরাই হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে ও যোগাযোগ করেন। পরবর্তীতে প্রতিবেদক হোমনার আলো হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল সাহেবের সাথে যোগাযোগ করেন।

হোমনা দুলালপুর ইউনিয়নের বড় ঘাগুটিয়া গ্রামের বাসিন্দা দিদার স্থানীয় পত্রিকা ‘হোমনার আলো’র স্টাফ রিপোর্টার,এই আমার দেশ পত্রিকার হোমনার প্রতিনিধি হোমনা থানা প্রেসক্লাবের সদস্য। তিনি পাশাপাশি পৌর সুপার মার্কেটে তার একটি কসমেটিকসের দোকান রয়েছে।

জানা যায়, গত ২২ অক্টোবর ব্যবসার কাজে ঢাকায় যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে শনিবার (২৫ অক্টোবর) তার মা বিলকিস বেগম হোমনা থানায় সাধারণ ডায়েরি করেন।

উদ্ধার হওয়া দিদার জানান, সকালে অটোরিকশায় বাসস্ট্যান্ডে গিয়ে কুমিল্লাগামী বাসে উঠেন। পথে বাতাকান্দিতে নেমে রাস্তার পশ্চিম পাশের একটি দোকানে নাস্তা করেন। নাস্তা সেরে রাস্তায় উঠার পর কী হয়েছে- তার কিছুই মনে নেই। কয়েকদিন পর মিরসরাইয়ের একটি জঙ্গল থেকে হাত-পা বাঁধা অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

চিকিৎসাধীন দিদার জানান, সম্প্রতি এলাকার একটি আপত্তিকর ঘটনার সংবাদ প্রচার করেছিলেন। এতে ক্ষুব্ধ পক্ষ তাকে মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দেয়। এ সংক্রান্ত ঘটনায় তিনি থানায় জিডি করেছিলেন। ঐ ঘটনার জেরেই অপহরণের শিকার হয়েছেন বলে পরিবারের ধারণা।

এবিষয়ে হোমনা থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, দিদারকে জীবিত উদ্ধার হয়েছে আলহামদুলিল্লাহ, এটি স্বস্তির বিষয়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। সোমবার দিদারের খোঁজখবর নিতে হাসপাতালে যান সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা। তিনি চিকিৎসায় প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়ে সাংবাদিকতার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

সাংবাদিক নেতৃবৃন্দ দ্রুত তদন্তের মাধ্যমে দিদারের ওপর বর্বরতার নেপথ্যের দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

তারা মনে করেন, সত্য অনুসন্ধানী কলম কখনোই অপরাধীদের শত্রুতা পাওয়ার যোগ্য নয়। পরিশেষে প্রাথমিকই উদ্ধার অভিযানে স্থানীয়ভাবে যারা তাকে হসপিটালে নিয়ে এসেছিলেন।

পরবর্তীতে এই আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক এম হোসাইন আহমেদ এর বিচক্ষণতাই তার পরিবার তাকে জীবিত ফেরত পেয়েছেন সেজন্য তার পরিবার সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।