“পিপি অফিসের সামনে ককটেল নয়, পটকা—পুলিশের নতুন দাবি” প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫ অনলাইন ডেস্কঃ ঢাকা নিম্ন আদালতের পাবলিক প্রসিকিউটর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। তবে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে পটকা ফুটানো হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য জানিয়েছেন। এর আগে বিকেল ৪ টা ১৫ মিনিটের দিকে ঢাকার নিম্ন আদালতের রেবতী ম্যানসন প্রাঙ্গণে ককটেল বিস্ফোরিত হয়েছে দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে আইনজীবীরা। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, আমি কার্যালয়ে মামলার বিষয়ে কাজ করছিলাম। হঠাৎ ককটেল বিস্ফোরণের মতো প্রচণ্ড শব্দ শুনতে পাই। আমার মনে হয়, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ তদন্ত করছে, এ বিষয়ে তারা আইনানুগ ব্যবস্থা নিবে। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: