পূজা-সিঁদুর খেলার মধ্য দিয়েই নাটোরে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২৫ নাটোর প্রতিনিধি পূজা-অর্চনা,অঞ্জলী,দর্পণ বিসর্জন আর সিঁদুর খেলার মধ্য দিয়ে নাটোরে সনাতন ধর্মাবলম্বীদের ৫দিনের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি হচ্ছে। বৃহস্পতিবার(২ অক্টোবর) সকালে ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দশমী পূজা সম্পন্ন হয়। অপরাজিতা পূজা শেষে স্বামীর দীর্ঘায়ু কামনায় সকল সধবা নারী মা দূর্গার সিঁদুর ছুঁয়ে নেয় শাঁখা সিথী ও কপালে। এরপর অঞ্জলী, দর্পন বিসর্জন, প্রথা অনুযায়ী সিঁদুর খেলার মাধ্যমে বিষন্ন মনে ভক্তবৃন্দরা দেবী মহামায়াকে বিদায় জানায়। আর সেই সাথে আগামী বছরে আবার আসার আহবান জানায়। ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। দশমী বিহিত সকল আচার অনুষ্ঠান শেষে সন্ধ্যায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: