ফরিদপুরের ভাঙ্গা মহাসড়কের পাশে মিলল লাগেজ ভর্তি পেট্রোল বোমা

প্রকাশিত: ১০:৫৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫

ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা – খুলনা মহাসড়কের পাশে পেট্রোল বোমা ভরা একটি লাগেজ পাওয়া গিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ এলাকায় মহাসড়কের পাশ থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করে পুলিশ।

তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি। পুলিশের ধারণা, আওয়ামী লীগের অনলাইনে ঢাকা কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা করতে এসব পেট্রোল বোমা লাগেজে ভরে মহাসড়কের পাশে নিয়ে এসেছিল দুর্বৃত্তরা।

ভাংগা থানা পুলিশ সূত্রে জানা গেছে। আজ দুপুরে মনসুরাবাদ এলাকায় নাশকতার প্রস্তুতির খবর পেয়ে অভিযানের নামে পুলিশ পরে দুর্বৃত্তরা লাগেজটি মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। লাগেজের ভেতর থেকে ৩২ বোতল পেট্রোলের দৃশ্য বিস্ফোরক উদ্ধার করা হয়।

ভাংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, সড়কের পাশে ফেলে যাওয়া লাগেজে ৩২ বোতল পেট্রল বোমা পাই। এবং ঘটনাস্থলে এবার কাহারা এগুলো রেখে চলে গেছে তা এখনো জানা যায়নি তবে তদন্ত চলছে।

তবে এর আগে উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামের সৌদি প্রবাসী টিটু সরদারের বাড়িতে অভিযান চালায় পুলিশ। গতকাল বুধবারের ওই অভিধানে ককটেল ও পেট্রোল বোমা সহ বিস্ফোরক বানানোর উপকরণ সহ তিনজনকে আটক করা হয়।