মাদারীপুরে বেসরকারি ক্লিনিকের বাথরুমে রক্তাক্ত নবজাতক উদ্ধার, চাঞ্চল্য প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫ বিশেষ প্রতিনিধিঃ মাদারীপুরে একটি প্রাইভেট ক্লিনিকের বাথরুমের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। অবস্থায় শিশুটিকে ভর্তি করা হয়েছে ২৫০ শয্যা জেলা হাসপাতালে। তাৎক্ষনিক সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করেছে ক্লিনিক কর্তৃপক্ষ। এ ব্যাপারে সমাজসেবা কর্মকর্তার মাধ্যমের আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৩টার দিকে মাদারীপুর শহরের লেকের দক্ষিণপাড়ের বাবু চৌধুরী জেনারেল হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী সাথী বেগম বাথরুম পরিষ্কার করতে যায়। এ সময় বাথরুমের ভেতর রক্তাক্ত অবস্থায় এক নবজাতককে দেখতে পায় খবর দেন ক্লিনিক কর্তৃপক্ষকে। Download News PhotoCard SHARES নারী ও শিশু বিষয়: