মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি ঘোষণা নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটি

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫

বরিশাল প্রতিনিধিঃ

আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি ঘোষণা করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটি।নিসচার উদ্যোগে বুধবার (৮ অক্টোবর) সকাল ১০ টায় চাঁদপাশা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়।

এসময় বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপাশা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোসা: তাহমিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন গভর্ণিং বডির সদস্য মো: নজরুল ইসলাম বাবলু।

এছাড়াও বরিশাল জেলা কমিটির সভাপতি মো: রুহুল আমীনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো: আবু হানিফ ‌ও জ্যোতির্ময় রায়, সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক মো: আকতার হোসেন নিজাম, মহিলা বিষয়ক সম্পাদক জিন্নাতুন নাজিফা সোমাসহ অন্যান্যরা।