ময়লা পরিস্কারে উদাসীন বসিক জনভোগান্তি চরমে প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০২৫ বরিশাল প্রতিনিধিঃ বর্জ্য ব্যবস্থাপনায় বরিশাল সিটি কর্পোরেশন (বসিক) কিছুটা উদাসীন বলে অভিযোগ করেছে নগরবাসী। দীর্ঘদিন যাবত জনসমাগম হয় এমন অন্তত ২০টি পয়েন্টে ফেলে রাখা হচ্ছে ময়লার ভাগার। এছাড়াও প্রতিটি ওয়ার্ডে দ্বায়িত্বরত পরিচ্ছন্নতা কর্মী থাকা সত্ত্বেও যথাযথ তদারকি না করায় ছোট্ট এই নগরীতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।এমনকি পর্যাপ্ত জায়গা না থাকায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশেই সড়কের পাশে ও খোলা জায়গায় ময়লা ফেলা হয় বলে জানিয়েছেন বসিক পরিচ্ছন্নতা কর্মীর সদস্যরা। এদিকে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানসহ নগরীর প্রাণ কেন্দ্র বাংলা বাজার জেলা পুলিশ লাইন্স, রুপাতলী ব্রাউন কম্পাউন্ড, আমতলা পানির ট্যাংকি, বরিশাল- ঝালকাঠি মহা সড়ক কিংবা শাখা সড়কের পাশে সকাল থেকে সন্ধা এমকি গভীর রাত পর্যন্ত দু্র্গন্ধযুক্ত বর্জ্য ফেলে রাখায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। এব্যাপারে ইয়ুথনেট গ্লোবাল এর সাধারণ সম্পাদক ও পরিবেশকর্মী মো: আরিফুর রহমান শুভ জানিয়েছেন, সড়কের খোলা স্থানে পাশে দিনের পর দিন ময়লা ফেলায় এক দিকে যেমন ভরাট হচ্ছে খাল ও জলাশয় অন্যদিকে নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে নগরবাসীসহ পশুপাখিরা। এদিকে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা(সিও) মোঃ রেজাউল বারী বলেন, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ভোগান্তি দূর করতে জনসাধারণের সহযোগীতা কামনা করে অতিদ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: