রূপগঞ্জে তিন শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক আটক প্রকাশিত: ৬:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫ রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়নগঞ্জে রূপগঞ্জে আট দশ বছর বয়সের তিন মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগ উঠেছে মাদ্রাসার শিক্ষক মোঃ হোসেন (২২) এর বিরুদ্ধে। শনিবার সকাল ১০ টায় রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকার আধুরিয়া ইসলামিয়া তাহফিজুল কুরআন মাদ্রাসায় এ ঘটনাটি ঘটে। পরে বলৎকারের ঘটনাটি জানা জানি হওয়ায় ওই শিক্ষককে স্থানীয়রা আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের কাছে সোর্পদ করেছেন। জানা যায় এই মাদ্রাসার শিক্ষক মোহাম্মাদ হোসেন কুমিল্লার জেলার হোমনা থানার নজরুল ইসলামের ছেলে। এই ভিকটিম মোহাম্মদ হোসেন জানায় ইতিপূর্বে সে আজকের বলাৎকার ছাড়াও গত দুই মাসে আরো দুজন ছাত্রকে বলাৎকার করেছেন। স্থানীয়রা অভিযোগ করেন বলাৎকারের ঘটনা জানতে পেরে সকালে মাদ্রাসার সুপারেনটেনডেন্ট সাইফুল ইসলাম মাদ্রাসায় আসেন এবং এসে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। বলাৎকারের ঘটনার সংবাদে মাদ্রাসায় হাজার হাজার এলাকাবাসী এসে উপস্থিত হতে থাকে। তাদের অবস্থান দেখে এই মাদ্রাসার সুপারেনটেনডেন্ট মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থল থেকে চলে যান। পরে তাকে একাধিকবার মোবাইল ফোন করে পাওয়া যায়নি।পরে এলাকাবাসী আটককৃত শিক্ষককে উত্তম মাধ্যম দিয়ে রাত আটটার দিকে পুলিশের কাছে সোর্পদ করেন। এ ঘটনায় ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান বলেন বলাৎকারের ঘটনায় এক শিক্ষক আটকের সংবাদ পেয়ে আমরা তাকে হেফাজতে এনেছি।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। Download News PhotoCard SHARES আইন আদালত বিষয়: