লক্ষ্মীপুরে টাইফয়েড টিকাদান কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৫

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের টিকা দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মোঃ জসীম উদ্দিন।

সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান প্রমুখ।

স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার ৫টি উপজেলা ও ৪টি পৌর এলাকায় ৬ লাখ ২৯ হাজার ৯৭৮ জন শিশু-কিশোরকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু-কিশোর টিকা টিকার আওতায় আনা হয়েছে।