শ্রমিক ঐক্য জিন্দাবাদ — সিবিএ নির্বাচন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫ দিনাজপুর প্রতিনিধিঃ আসন্ন সিবিএ নির্ধারণী নির্বাচন উপলক্ষে দিনাজপুরে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মোঃ আব্দুল কাইয়ুম, আহ্বায়ক, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও সাংগঠনিক সম্পাদক, জেলা শ্রমিক দল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ জাহাঙ্গীর আলম, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোকাররম হোসেন, সিনিয়র সহ-সভাপতি, জেলা বিএনপি, দিনাজপুর, মোঃ মুরাদ আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা বিএনপি, দিনাজপুর এবং মোঃ মহিউদ্দিন মন্ডল বকুল, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি, দিনাজপুর। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ন সম্পাদক মোঃ সাইদুল কবীর। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশিষ্ট নেতৃবৃন্দ মোঃ শরিফুল আলম, সিনিয়র সহ-সভাপতি; মোঃ আব্দুর রশিদ, সহ-সভাপতি, মোঃ মিলন শেখ, সাধারণ সম্পাদক, মোঃ মানজারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক; ও মোঃ কামরুল হায়দার, সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং রংপুর বিভাগীয় আহ্বায়ক।আরও উপস্থিত ছিলেন মোঃ তৌহিদুল ইসলাম, সদস্য, দিনাজপুর জেলা শাখা। সভায় বক্তারা বলেন, শ্রমিকদের ঐক্য ও অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শ্রমিক সংগঠনের বিজয় নিশ্চিত করতে সকলকে সততা, দায়িত্ব ও দৃঢ় মনোবল নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন, রেজি নং বি-২২৩৩, দিনাজপুর জেলা শাখা আয়োজিত এই সভা শেষে “বাংলাদেশ জিন্দাবাদ, শ্রমিক ঐক্য জিন্দাবাদ” স্লোগানে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: