শ্রীপুরে অন্যায়ের প্রতিবাদ ও সামাজিক ঐক্যের লক্ষ্যে আলোচনা সভা প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫ গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে অন্যায়ের প্রতিবাদ ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার সন্ধ্যায় উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়াণপুর মহাখালী বাজারে এ আলোচনা অনুষ্ঠিত হয়। অন্যায়ের প্রতিবাদ ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোসিংগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, গোসিংগা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খন্দকার আসাদুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গোসিংগা ইউনিয়ন কৃষক দলের সাবেক আহ্বায়ক আমানুল্লাহ খান, গোসিংগা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন দরজি, গাজীপুর জজকোর্টের আইনজীবী শফিকুল ইসলাম, গোসিংগা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খুরশেদ আলম, মামুন সরকার আবুল, সাব্বির আলম সরকার, ইঞ্জি.ইসতিয়াক হাসান টিটু, শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মারুফ আহমেদ সবুজ প্রধান, শ্রীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মীম সরকার বাপ্পি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সমাজে অন্যায়, অনিয়ম ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সামাজিক বন্ধন শক্তিশালী না হলে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে। তাই প্রতিটি মানুষকে সৎ সাহস নিয়ে অন্যায়ের প্রতিবাদ করার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, আজকের এই আলোচনা সভার মূল লক্ষ্য হচ্ছে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি করা। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: