শ্রীপুরে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নে বিএনপি”র লিফলেট বিতরণ

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৫

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন শ্রীপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। রবিবার (১৯ অক্টোবর) বিকেলে শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের গোসিংগা বাজারে সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।

গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ- সভাপতি ডাঃ মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে
লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য পীরজাদা এসএম রুহুল আমিন।

আরও উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টার, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা মন্ডলির সদস্য প্রভাষক জহিরুল ইসলাম কাজল, সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী লিফলেট বিতরণে অংশ নেন।

লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশের মানুষের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এই কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছেন