শ্রীপুরে নারীকে মারধরসহ স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার অভিযোগ প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৫ শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি গাজীপুরের শ্রীপুরে এক তরুণীকে মারধরসহ স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। আর এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ রিয়া আক্তার (২০), পিতা মৃত রফিকুল ইসলাম, আনসার রোড আমতলা, শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বিবাদী মোছাঃ নাসিমা আক্তার সুস্মিতা (৩০), সাং কেওয়া নতুন বাজার এবং মোঃ খাইরুল বাশার (৪৫), সাং পটকা—দ্বয়ের সঙ্গে পূর্বপরিচয়ের সূত্রে বিভিন্ন সময়ে তার যোগাযোগ হয়। কিন্তু পরবর্তীতে বিবাদীদের সঙ্গে বিরোধ সৃষ্টি হলে গত ১০ সেপ্টেম্বর রিয়াকে বাসা থেকে জিনিসপত্রসহ বের করে দেওয়া হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর বিকাল তিনটার দিকে ভুক্তভোগী মাওনা চৌরাস্তায় বিবাদীদের কাছে তার ভাড়া বাসার জিনিসপত্র ও পাওনা ৫০ হাজার টাকা ফেরত চাইলে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং খুন-জখমের হুমকি প্রদান করে। পরবর্তীতে ভাংনাহাটি বড় মসজিদ সংলগ্ন নিরিবিলি জায়গায় তাকে মারধর করে স্বর্ণের আংটি ও কানের দুলসহ আনুমানিক ৫০ হাজার টাকার অলঙ্কার জোরপূর্বক নিয়ে যায়। এ সময় ভুক্তভোগী জীবন বাঁচাতে পরিচিত আন্টি বুলবুল মন্ডলের স্ত্রীর বাড়িতে আশ্রয় নিলে বিবাদীরা সেখানে গিয়েও তাকে এলোপাথারি মারধর করে নীলাফুলা জখম করে। এমনকি বুলবুল মন্ডলের স্ত্রী ও তার ছেলেকে অপমানজনক কথা বলে হুমকি দেয় যে, সুযোগ বুঝে রিয়া আক্তারের জান-মালের আরও ক্ষতি করবে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এ বিষয়ে শ্রীপুর থানার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। Download News PhotoCard SHARES নির্যাতন বিষয়: