বিএনপির মনোনয়ন না পেয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫ নিজস্ব প্রতিবেদক- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করেছেন সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর কর্মী-সমর্থকরা। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় এ অবরোধের ঘটনা ঘটে। সূত্র জানায়, বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেখানে মাদারীপুর-১ আসনে জামান কামাল নুরুউদ্দিন মোল্লার নাম ঘোষণা করা হয়। এই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু। এসময় মনোনয়ন না পেয়ে তার অনুসারীরা প্রতিবাদে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার যান চলাচল বন্ধ হয়ে যায়। এক্সপ্রেসওয়ের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। এবিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আন্দোলনকারীর সংখ্যা বেশি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে। Download News PhotoCard SHARES রাজনীতি বিষয়: