নড়াইলের কালিয়ায় হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২৫

নড়াইল প্রতিনিধিঃ

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার” প্রতিপাদ্যে নড়াইলের কালিয়া উপজেলায় হিন্দু প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় কালিয়া পূজা উদযাপন ফ্রন্টের আয়োজনে কালিয়া হরিবাসর মন্দিরে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম।

উক্ত প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন হরিবাসন মন্দিরের সভাপতি অশোক কুমার ঘোষ। সঞ্চালনা করেন নড়াইল জেলা পূজা ফ্রন্টের সদস্য সচিব কার্তিক দাস।

এ সময় আরো উপস্থিত ছিলেন,জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অশোক কুমার কুন্ডু,কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু,আমেরিকান টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির,পৌর বিএনপি সহ-সভাপতি আবু রেজাই রাব্বি কামাল,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আর্মস্ট্রং সরদার,জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম সদস্য সচিব সুমন রায়,যুগ্ন আহ্বায়ক তারক হাজরা সহ জেলা উপজেলার পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও বক্তারা হিন্দু সংগঠন গুলোকে এক হয়ে নড়াইল- ১ আসনের ধানের শীষের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলমকে জয়যুক্ত করার আহ্বান জানান।