নওগাঁ-২ আসনের এমপি প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫ ধামইরহাট(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ৪৭- নওগাঁ – ২ আসনের মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জোহা খাঁন এর পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৮ নভেম্বর) ধামইরহাটের একাংশ বিএনপির অংগসংগঠনের আয়োজনে ধামইরহাট উপজেলা গেটের সামনে নওগাঁ -জয়পুরহাট আঞ্চলিক সডকের পার্শ্বে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় মানববন্ধন শেষে ধামইরহাট পৌরসভার সাবেক আহবায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে এবং রুহেল হোসেন সুমন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নজিপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন, নজিপুর পৌরসভার প্রতিষ্ঠাতা যুবদলের সাবেক সভাপতি আবুতাহের চৌঃ মন্টু, ধামইরহাট উপজেলার সাবেক ভাইসচেয়ারমান আখরাজুল চৌঃ, ফেরদৌস আলম,রুহলআমিন,সাবেক কমিশনার রেজওয়ান হোসেন, আজমল হোসেন চৌঃ শাহন, আমজাদ হোসেন প্রমুখ। Download News PhotoCard SHARES রাজনীতি বিষয়: