বিপ্লব ও সংহতির চেতনায় উজ্জীবিত আলফাডাঙ্গা বিএনপি, নাসিরের নির্দেশে র্যালি প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫ আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে বিএনপি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে আলফাডাঙ্গা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় চত্বর থেকে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশনায় বিশাল এক র্যালি বের হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। দেশপ্রেম, সংহতি ও বিপ্লবের চেতনায় মুখর হয়ে ওঠে পুরো আলফাডাঙ্গা পৌর শহর। পরে র্যালিটি আলফাডাঙ্গা সদর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন ও সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব। বক্তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল ওহাব পান্নু মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্যা, উপজেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক ওয়াহিদুজ্জামান মিয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত হোসেন পারভেজ ও উপজেলা সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আরিফুজ্জামান আরব প্রমুখ। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: