সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত! প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৫ কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের আমি উখিয়া ব্যাটালিয়ন, ৬৪ বিজিবি-এর পক্ষ থেকে জানাতে চাই, আমাদের সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে মায়ানমারের অভ্যন্তরে সংঘর্ষ ঘটে, যা বাংলাদেশের ভেতরে নয়। এই ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বদা প্রস্তুত এবং সতর্কভাবে দায়িত্ব পালন করে। এখানে আরো উল্লেখ খুজে সীমান্তে কটনের নজরদারি ও শক্তি বৃদ্ধি করা হয়েছে। আমরা নিশ্চিত করি যে, মায়ানমারের অভ্যন্তরে সশস্ত্র সংগঠন বা কোন গ্রুপ অথবা যে কেউ অনুপ্রবেশের চেষ্টা হলে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে। আমাদের লক্ষ্য হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং সীমান্তে শান্তি বজায় রাখা। আমি সীমান্তবর্তী জনগণকে নিজেদের ভিতর ভীতি সঞ্চার থেকে বিরত থাকার আহ্বান জানাই এবং সীমান্ত এলাকায় সতর্কতার সাথে চলাচল করার নির্দেশনা প্রদান করা হয়। একই সাথে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ যে কোন তথ্য বিজিবিকে দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। আপনাদের সবার সহযোগিতা ও সমর্থনের জন্য ধন্যবাদ। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: