কাউনিয়ায় মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫ কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে শহীদবাগ স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত এই সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে হাজারো নারী কর্মী ও নেত্রী অংশ নেন। সমাবেশে শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন , উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রাকিবুল হাসান পলাশ, রংপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রওশনরা বেগম রত্না, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সেকেন্দার আলী বিএসসি, সহ সভাপতি আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, তিস্তা অঞ্চলের নারীরা আজও বঞ্চিত, অবহেলিত ও প্রান্তিক অবস্থায় আছে। তাই তিস্তা বাঁচাতে এবং নারীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। তারা আরও বলেন, বিএনপির নারী সংগঠন সব সময় দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে যাচ্ছে। এসময় উপস্থিত বক্তারা বর্তমান সরকারের নানা অনিয়ম, নারী নির্যাতন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তারা নারী সমাজকে ঐক্যবদ্ধভাবে গণআন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: