কুড়িগ্রামে বিভিন্ন দাবিতে সাংবাদিকদের মানববন্ধন প্রকাশিত: ২:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫ কুড়িগ্রাম প্রতিনিধিঃ ন্যূনতম ৩৫ হাজার টাকা বেতন নির্ধারণ,সাগর-রুনি হত্যার বিচার,নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজবোর্ড গঠন,চাকুরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল সহ ২১ দফা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধনের সমাবেশ করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন-কেজিইউজে। শনিবার দুপুর ১২ টায় কুড়িগ্রাম কলেজ মোড়ে জেলার ৮ উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক, আরিফুল ইসলাম রিগান,যুগ্ন আহবায়ক,আমিনুল ইসলাম, সদস্য সচিব,মানোয়ার হোসেন লিটন,সদস্য রাশেদুজ্জামান তাওহীদসহ বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ। এসময় সাংবাদিকদের দাবির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও একুশে টিভির জেলা প্রতিনিধি আতাউর রহমান বিপ্লব। Download News PhotoCard SHARES জেলা/উপজেলা বিষয়: