কেরাণীগঞ্জে ঢাকা-২ আসনে তারেক রহমানের ৩১দফার লিফলেট বিতরণ প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫ কেরাণীগঞ্জ প্রতিনিধিঃ কেরাণীগঞ্জের ঢাকা- ২ আসনে তারেক রহমানের ৩১দফার লিফলেট বিতরণ ও জনসংযোগ করেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা যুবদলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার সকালে হযরতপুর ইউনিয়নের বাজার এলাকায় এই লিফলেট বিতরণ অনুষ্ঠানে নেতৃত্বদেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান রিপন ও সদস্য সচিব রাকিবুল ইসলাম রুবেল। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরাণীগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মো নাজিম,হযরতপুর ইউনিয়নের বিএনপির সভাপতি ফজলুর করিম,সাধারণ সম্পাদক হাসান মোল্লা, হযরতপুর ইউনিয়নের যুবদলের সভাপতি উজ্জ্বল, কেরাণীগঞ্জ মডেল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক অভি,বিএনপি নেতা আমিনুল ইসলাম টুলু প্রমূখ। লিফলেট বিতরণ আগে হযরতপুর উচ্চ বিদ্যালয়ের প্রঙ্গনে এক সংক্ষিপ্ত সভায় কেরাণীগঞ্জ মডেল উপজেলা যুবদলের আহবায়ক আসাদুজ্জামান রিপন বলেন, বাংলাদেশে তারেক রহমানের হাতধরে এক আমূল-পরিবর্তন হবে। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশ হবে সবচেয়ে বড় সংস্কার । আর তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী। আগামী নির্বাচনে দেশে উন্নয়ন ও দেশের গণতন্ত্র টিকে রাখতে বিএনপির মানে ধানের শীর্ষের বিকল্প নেই। Download News PhotoCard SHARES সারা বাংলা বিষয়: