টেকনাফে আগ্নেয়াস্ত্র,গুলিসহ ১মানবপাচারকারী আটক: ৬জন ভিকটিম উদ্ধার 

প্রকাশিত: ১১:২৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫

টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফ উপজেলার রাজারছড়া গহীন পাহাড়ে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজন ডাকাত ও মানবপাচারকারীকে আটক করেছে টেকনাফ ২ বিজিবি। এ সময় ৬ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

বিজিবি জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ অক্টোবর) ভোরে টেকনাফ ২ বিজিবির একটি বিশেষ দল রাজারছড়া পাহাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে অস্ত্রধারী মানবপাচারকারী একজন চক্রের সদস্যকে আটক করা হয়। তার কাছ থেকে দেশীয় তৈরি চারটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। মানব পাচারকারী অন্যান্য সদস্যরা পালিয়ে ।

অভিযান চলাকালে ওই চক্রের হাতে আটকে থাকা ৬ জন ভিকটিমকে উদ্ধার করে বিজিবি সদস্যরা।

উদ্ধারকৃত ভিকটিমরা বলেন , তাদের রাজমিস্ত্রী কাজের কথা বলে তিনদিন ধরে পাড়া আটকে রাখে, বিজিবির অভিযানে তাদের কে ছেড়ে দিয়ে পালিয়ে যায়, একজন কে আটক করা গেলেও অন্যরা পালিয়ে যায়।