তারুণ্যের ভাবনায় ধানের শীষ: সদর উপজেলা ছাত্রদলের কর্মী সভা

প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৫

কক্সবাজার প্রতিনিধিঃ

আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের ভাবনায় ধানের শীষ’ শীর্ষক তারুণ্যের সমাবেশকে সফল করার উদ্দেশ্যে কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ কর্মী সভার আয়োজন করা হয়।

​বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জেলা বিএনপির কার্যালয়ে কর্মীসভা টি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এম. রাশেদুল করিম রাশেদ এবং সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব, নাজমুল হুদা শাহেদ।

​কর্মী সভায় বক্তারা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় ছাত্রদলের কর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং তারুণ্যের সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করার জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

​এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহাদাত হোসেন রিপন। ​এছাড়াও অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহ-সভাপতি সাইফুর রহমান নয়ন, সহসভাপতি ফারুক আজম, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজানুল আলম, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হেসেন, জানে আলম জানিব, একরামুল হক, আবদুল্লাহ আল মামুন আরিফ সহ সদর উপজেলার আওতাধীন ইউনিয়ন সভাপতি/সম্পাদক সহ ওয়াড়ের প্রমুখ নেতৃবৃন্দ।

​সভায় ছাত্রদল নেতৃবৃন্দ কর্মীদের উদ্দেশ্য করে বলেন, “আমাদের আদর্শিক স্লোগান হলো: আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, এবং সবার আগে বাংলাদেশ।” এই আদর্শকে ধারণ করে সকলকে কাজ করার আহ্বান জানানো হয়।

এছাড়াও পাশাপাশি ধানের শীর্ষের ঐতিহ্য ও আত্মনির্ভরশীল, প্রযুক্তি নির্ভর জাতি গঠন ও সকলে এগিয়ে আসার আহবান জানানো হয়।