প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পূর্ণাঙ্গ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনের দাবি প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫ নালিতাবাড়ী প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে শিক্ষার মানোন্নয়নে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি কর্তৃপক্ষের সঙ্গে অধিপরামর্শ সভা সোমবার (১৭ নভেম্বর ) এই অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং বর্তমান শিক্ষাব্যবস্থার বিভিন্ন প্রতিবন্ধকতা দূরীকরণে এডহক কমিটির পরিবর্তে পূর্ণাঙ্গ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠন জরুরি বলে মত দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষ। সভায় স্বাগত বক্তব্য দেন সনাক সদস্য ও শিক্ষা বিষয়ক উপ-কমিটির সদস্য মো. আবুল হোসেন খান। এরপর টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মে. নাজমুল হক উপজেলার দুটি প্রাথমিক বিদ্যালয়ে সনাকের সহযোগী অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) কর্তৃক চিহ্নিত সমস্যাগুলো উপস্থাপন করেন। সমস্যার মধ্যে ছিল—শ্রেণিকক্ষ সংকট,অভিভাবক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অনিয়মিত সভা ,বিদ্যালয়ের সীমানা প্রাচীর না থাকা ,বর্ষাকালে মাঠ ব্যবহার অযোগ্য হওয়া ,বিদ্যালয়ের সময়সূচি সঠিকভাবে না মানা ,শিক্ষার্থীদের ইউনিফর্ম ব্যবহার না করা ,কার্যকর অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির ব্যবস্থা না থাকা প্রধান অতিথির বক্তব্যে সহকারী শিক্ষা অফিসার রতন দাস বলেন, অভিভাবক সমাবেশের মাধ্যমেই অনেক সমস্যা সমাধান করা সম্ভব, তবে এসব আয়োজনের জন্য সরকারি বরাদ্দ প্রয়োজন। তিনি এ সংক্রান্ত বিষয়গুলো নালিতাবাড়ী উপজেলার সকল প্রাথমিক শিক্ষকদের নিয়ে মাসিক সভায় আলোচনায় আনার আশ্বাস দেন। সভায় সনাকের শিক্ষা বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক মো. আব্দুল ফাত্তাহ সদ্য যোগদানকৃত সহকারী শিক্ষা অফিসারকে সনাকের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন। এসময় টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক সনাক সদস্য মো. মকবুল হোসেন, মোহাম্মদ আমিনুল ইসলাম এবং ইয়েস সদস্যরা উপস্থিত ছিলেন। Download News PhotoCard SHARES শিক্ষা বিষয়: