লালমনিরহাটে ছাত্রদলে যোগদান করলেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহনকারী সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদলে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৬ অক্টোবর) উপজেলা অডিটোরিয়ামে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটি ও লালমনিরহাট জেলা বিএনপির সদস্য ব্যারিষ্টার হাসান রাজীব প্রধান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল নোমান, রাকিবুল হাসান রেইন ও ছাত্রদলের বিভিন্ন সংগঠনে নেতাকর্মী- সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহনকারী সাধারণ শিক্ষার্থীরা।

এসময় রাকিবুল হাসান রেইনের নেতৃত্বে ছাত্রদের একটি বিশাল মিছিল উক্ত অনুষ্ঠানে অংশ নেয়।এছাড়াও অনুষ্ঠান শেষে ছাত্রদলে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথি ও নেতাকর্মীরা।