শ্রীপুর দুইটি দোকান পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫ শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরের মধ্য বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আগুন ২০মিনিট পর আগুণ নিয়ন্ত্রনে আসলেও ততক্ষণে সবকিছু পুড়ে ছাই। সোমবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে একটি তোলার গোডাউন থেকে আগুন সুত্রপাত হয়। আগুণে আমিনুল ইসলামের হার্ডওয়্যার দোকানের গোডাউন ও ফারুকের লেপ-তোষকের দোকানের তুলার গোডাউন সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। বাজারের ব্যবসায়ী আমান উল্লাহ জানান, সকাল সাড়ে ১০টার দিকে মধ্যবাজারে তুলার গোডাউনে আগুনের লেলিহান শিখা দেখতে পাই। এসময় বাজারের ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রনে নেওয়ার জন্য কাজ করে। পরে ফায়ার সার্ভিস এসে যোগ দেয়। তার মধ্যেই পুড়ে যায় দুটি গোডাউন। বাজারে এরকম তুলার গোডাউন কতটা যৌক্তিক তা ভেবে দেখার সময় এসেছে।গত বছর ও বাজারে তুলার গোডাউন থেকে আগুন লেগে ছিলো। ব্যবসায়ী রুকুনুজ্জামান বলেন, তুলার গোডাউন থেকে আগুনের সুত্রপাত হয়। পাশেই আমাদের মার্কেট রয়েছে। বাজারের ব্যবসায়ীদের প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রনে আসে। মোহামদ আলীর একাডেমী প্রধান শিক্ষক রেজানুর জানান, গোডাউনের পাশে আমার স্কুলে আজকে তিন শত বিশ জন ছাত্র ছাত্রী উপস্থিত ছিলো। আল্লাহ আমাদের হেফাজত করেছেন। স্কুলের পাশে একরম গোডাউন, এটা কতটুক যৌক্তিকতা আছে। প্রশাসনের কাছে আমার অনুরোধ এ বিষয়ে তদন্তকরে ব্যবস্থা গ্রহন করুন। হয়তো এসব গোডাউন সড়িয়ে দিন না হয় আমাদের নির্দেশনা দিন আমরা কি করবো। হার্ডওয়্যার ব্যবসায়ী আমিনুল ইসলাম বলেন, আমার দোকানের পেছনে আমার মালামাল রাখার জন্য একটি গোডাউন ছিলো। তার পাশে তুলার গোডাউন থেকে আগুণের সুত্রপাত হয়। আগুনে আমার মালামাল পুড়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়। মাওনা ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, সকালে আগুনের খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৮ মিনিটের চেষ্টায় আগুণ নিয়ন্ত্রনে আসে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়। আগুনে দুটি গোডাউনের ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। Download News PhotoCard SHARES দুর্ঘটনা বিষয়: