দেবিদ্বারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসফেরত যুবকের মর্মান্তিক মৃত্যু প্রকাশিত: ৪:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০২৫ কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার দেবিদ্বারের বেগমাবাদ এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে এক প্রবাস ফেরত যুবকের নিহত হয়েছে। নিহতের নাম নাজমুল হাসান। তিনি ২ মাস আগে প্রবাস থেকে দেশে আসেন এবং দেশে এসে বিয়েও করেন। রবিবার (২ নভেম্বর) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার বেগমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজমুল হাসান (২৭) দেবিদ্বার উপজেলার এলাহাবাদ বাজারের মুদি ব্যবসায়ী জনাব নজরুল ইসলামের বড় ছেলে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রবিবার দুপুরে জেলার দেবিদ্বার উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের বেগমাবাদ এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন। এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ ও ঘাতক ট্রাকটি উদ্বার করে উদ্বার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান। Download News PhotoCard SHARES দুর্ঘটনা বিষয়: