সৈয়দপুরে বিএনপিকে ঘিরে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৫

সৈয়দপুর প্রতিনিধি:

সৈয়দপুরে বিএনপিকে জড়িয়ে মিথ্যা তথ্য ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে স্থানীয় বিএনপি নেতারা। এসময় সংবাদ সম্মেলনে এসব অপপ্রচারের বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিবাদ জানান তারা।

সৈয়দপুর-পার্বতিপুর মহসড়কস্থ সৈয়দপুর ক্যাবল টিভি কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন।

তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করেন, মব সৃষ্টি করে রাজনৈতিকভাবে হেয় করতে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির বিরুদ্ধে মিথ্যা তথ্য ও বিভ্রান্তি বক্তব্য ছড়াচ্ছে। জনগণ এর জবাব দেবে।

জমির প্রকৃত দলিল মুলে ১৮ বছর ধরে ভোগ করছে। এখন তিনি অপপ্রচার চালাচ্ছেন। এ সময় তিনি চ্যালেঞ্জ করে বলেন, ওই জমির মুল মালিকই ভোগ করছে। এখানে কোন অন্যায় হলে রাজনীতি ছেড়ে দেবেন বলে সাংবাদিকদের জানান।

এ সময় উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের বিএনপির সভাপতি রেজাউল করিম রেজা খান, বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা সেচ্ছা সেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।